ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আওয়ামী লীগের ভুলের কথা জানালেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের অনেক ভুল ছিল আর আজকের পরিস্থিতি সেই ভুলগুলোরই শাস্তি। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত এই প্রবীণ নেতা আক্ষেপ করে বলেছেন, “২০১২ সালে স্পিকার থাকার সময়ই বলেছিলাম সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না।”
বৃহস্পতিবার (১২ জুন) এক জাতীয় দৈনিককে এসব কথা জানিয়েছেন তাঁর শ্যালক ও ঘনিষ্ঠ সঙ্গী ডা. আনম নওশাদ খান। তিনি বলেন, বর্তমানে ৮২ বছর বয়সী আবদুল হামিদ রাজনীতি থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়েছেন এবং পারিবারিক জীবনেই সময় কাটাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থাও তেমন ভালো নয়; তিনি ল্যাং ক্যানসারের ৩-৪ পর্যায়ে রয়েছেন, যা চিকিৎসকদের মতে অন্তিম অবস্থা।
সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি। ৭ মে তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন এবং এক মাস পর ৯ জুন গভীর রাতে দেশে ফেরেন। পুরো সময়টিতে তাঁর সঙ্গে ছিলেন ডা. নওশাদ খান।
আওয়ামী লীগ সম্পর্কে আবদুল হামিদ বলেন, বর্তমানে কার্যত নিষিদ্ধ এই দল যদি ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে চায় তাহলে তাদের অতীতের ভুলগুলো স্বীকার করে সংশোধন করতে হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি বলেও জানিয়েছেন নওশাদ খান। দুই পক্ষ থেকেই কোনো যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়নি।
উল্লেখ্য, সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় বিচার চলছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল