ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইউনূস-তারেক বৈঠক: দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশের রাজনৈতি এবং বাংলাদেশর ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১২ জুন) এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি এই অভিমত জানিয়েছেন। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক হবে।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামীকাল লন্ডনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি হিসেবে বিএনপির একজন প্রতিনিধি আজ দুই নেতার কাছে গিয়েছিলেন। তিনি বলেন, আমরা আশা করছি, কাল সকাল নয়টার মধ্যেই ওনারা আসবেন। এরপর একটি ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে। এই বৈঠকে অন্য কেউ থাকবেন কি না, তা দুই নেতা নিজেই সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, আগামী নির্বাচনের জন্য এপ্রিলে সময় নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় এই মিটিং খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আশা করি, তাঁরা আলোচনায় সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন। কারণ, একজন বর্তমানে ইন্টেরিম সরকারের প্রধান এবং অপরজন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান। তাই এই বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে।
এর আগে, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা-উত্তাপ চলছিল। ঈদের আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন। তবে বিএনপি এখনো ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। এই বাস্তবতায় লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত