ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ যাত্রীর মৃ’ত্যু
ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঘটেছে।
জানা যায়, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৪২ আরোহীর মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ছিলেন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডার নাগরিক ছিলেন।
আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তাসংস্থা এপিকে জানান, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড্ডয়নের পর দুলতে দুলতে বিমানটি এগিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে।
এয়ার ইন্ডিয়ার এই বিমানের দুর্ঘটনা নিয়ে বিমান চলাচল বিশেষজ্ঞ ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর এনডিটিভিকে বলেন, উড্ডয়নের সময় বিমানটিতে একাধিক পাখির ধাক্কা লাগতে পারে। এতে করে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার তোলার আগেই বিমানটি নিচের দিকে নেমে আসে।
পাইলট জরুরি ‘মে ডে’ কলও করেছিলেন, যা নির্দেশ করে পরিস্থিতি তখন মারাত্মক সংকটজনক ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক