ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করলেও তাতে সাড়া মেলেনি।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে যুক্তরাজ্যের সমর্থন পেতে স্টারমারের সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন ড. ইউনূস। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো সাক্ষাৎ করতে সম্মতি দেননি।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, "আমার তার (স্টারমার) সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে আমি আশা করি তিনি বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন জানাবেন। এসব অর্থ চুরির টাকা যা মূলত ব্রিটেনেই রয়েছে।"
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ নির্ধারিত নেই। বিষয়টি নিয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ড. ইউনূস জানান, ব্রিটেন ইতোমধ্যে অর্থ উদ্ধারে কিছু সহযোগিতা করছে। তার ভাষায়, “বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে যুক্তরাজ্যের নৈতিক ও আইনগত দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, এবারের লন্ডন সফরের মূল উদ্দেশ্যই ছিল ব্রিটেনের কাছ থেকে আরও জোরালো সমর্থন আদায় করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর