ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এপ্রিলে অসম্ভব, ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ
আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন অবশ্যই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং রমজান মাসের সময়কাল বিবেচনায় আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই বাস্তবসম্মত নয়।”
তিনি জানান, এপ্রিল মাসে বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন ব্যবস্থাপনায় ব্যবহার করা সম্ভব হবে না। একইসঙ্গে পরীক্ষার সময় চলমান নির্বাচনী প্রচার-প্রচারণাও ব্যাহত হবে।
এছাড়া তিনি আরও বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন হলেও রমজানের কারণে তার অর্ধেক সময়ই অকার্যকর হয়ে যাবে। ফলে নির্বাচন আয়োজন একপ্রকার অসম্ভব হয়ে পড়বে।”
বন্দর ও করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু। এ ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই নিতে পারে। অস্থায়ী বা অনির্বাচিত সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই।”
এই সময় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব