ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠাণ্ডাজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত চার দিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঈদের আগের দিন হঠাৎ জ্বর ও দুর্বলতা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অভিনেতার স্ত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ জানিয়েছেন, জাহিদ হাসানের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। তিনি বলেন, “হঠাৎ ঠাণ্ডা লেগে যায় তারপর জ্বর আসে। শরীর দুর্বল হয়ে পড়ায় আমরা হাসপাতালে ভর্তি করি। এখন অনেকটাই সুস্থ।”
মৌ আরও জানান, “চিকিৎসকেরা বলেছেন ঠাণ্ডা থেকে নিউমোনিয়ার মতো কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তবে এখন তিনি পুরোপুরি বিশ্রামে রয়েছেন। সামান্য সুস্থ হলেই তাকে বাসায় নেওয়া হবে।”
চিকিৎসকদের মতে, জাহিদ হাসানের শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশ্রামই এই মুহূর্তে প্রধান চিকিৎসা। যদিও তার পরিবার হাসপাতালের নাম প্রকাশ করেনি তবে তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে জাহিদ হাসানের নতুন সিনেমা ‘উৎসব’। যেটি পরিচালনা করেছেন তানিম নূর। পারিবারিক গল্পনির্ভর এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। তবে প্রচারে অভিনেতার অনুপস্থিতি ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।
২০২৫ সালেই রায়হান রাফীর ‘আমলনামা’, ধারাবাহিক নাটক ‘ভাল্লাগে না’সহ একাধিক প্রজেক্টে দেখা গেছে এই অভিজ্ঞ অভিনেতাকে। ঈদের ছুটি কাটানোর ঠিক আগমুহূর্তে তার অসুস্থতা পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।
ভক্তরা এখন অপেক্ষায়, কবে আবার টিভি পর্দায় সেই চেনা হাসি নিয়ে ফিরবেন ‘সাদামাটা অভিনয়ের রাজপুত্র’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল