ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
নতুন ইতিহাস, তিন মাসে রেকর্ড পাসপোর্ট ইস্যু
পাসপোর্ট কার্যক্রমে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুফল এখন সরাসরি ভোগ করছেন সাধারণ সেবা প্রত্যাশীরা। এ সিদ্ধান্তের পর চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর রেকর্ডসংখ্যক ৯ লাখ ৩২ হাজার ৮৬টি পাসপোর্ট ইস্যু করেছে। দেশের পাসপোর্ট সেবার ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের কারণে আবেদনকারীদের ভোগান্তি কমেছে এবং দালালচক্রের দৌরাত্ম্য অনেকাংশেই বন্ধ হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনকারীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন। পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সময় পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ১৩৮টি আটকে থাকা আবেদনও ইতিমধ্যে ইস্যু করা হয়েছে।
পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ২ লাখ ৫৭ হাজার ৫৩টি, এপ্রিল মাসে ৩ লাখ ২২ হাজার ১৩০টি এবং মে মাসে ৩ লাখ ৫২ হাজার ৪২৪টি পাসপোর্ট ইস্যু করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার জানান, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাদ দেওয়ার ফলে আবেদনকারীরা এখন নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পাচ্ছেন। আগের মতো সময়ক্ষেপণ ও জটিলতা আর থাকছে না।
সরেজমিনে পাসপোর্ট অফিসে গিয়ে অনেক গ্রাহক জানালেন, আগে ভেরিফিকেশনের নামে টাকা-পয়সা দিতে হতো এবং সময়মতো রিপোর্ট না দিলে দালাল ধরার প্রয়োজন পড়ত। এখন শুধু নির্ধারিত ফি জমা দিয়ে স্বচ্ছভাবে আবেদন করা যাচ্ছে।
একজন সেবাপ্রত্যাশী বলেন, দালাল ছাড়াই ১০ দিনের মধ্যে পাসপোর্ট পেয়েছি। ছবি ও ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় কিছুক্ষণ লাইনে দাঁড়ানো ছাড়া আর কোনো ভোগান্তি হয়নি। আগে যে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হতো, তা একদম নেই।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ড. কুদরাত-ই খুদা বলেন, পুলিশ ভেরিফিকেশন বাতিলের ফলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন রাষ্ট্রীয় সেবা দ্রুত ও সহজলভ্য হচ্ছে।
ডিআইপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগে ভেরিফিকেশনের কারণে গ্রাহক পাসপোর্ট ডেলিভারি বিলম্বিত হওয়ায় অফিসকে দোষারোপ করতেন। এখন সেই জটিলতা নেই। বিশেষ করে সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পাসপোর্ট ইস্যু করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে যাচাই করে পাসপোর্ট ইস্যু করবে সরকার। একইভাবে প্রবাসীদের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধনের তথ্যও গ্রহণযোগ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)