ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্ত্রী'র শি-র-শ্ছেদ করা মাথা নিয়ে থানায় স্বামী
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর আনেকল এলাকায় এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। স্ত্রীকে পরকীয়ার অভিযোগে শিরশ্ছেদ করে হত্যা করে থানায় কাটা মাথা নিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। নিহত নারীর নাম মানাসা (২৬) এবং অভিযুক্ত স্বামীর নাম শঙ্কর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শঙ্কর ও মানাসা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে তারা আনেকলের হিলালিগে গ্রামে একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন। ৩ জুন রাতে শঙ্কর কাজের কথা বলে বাড়ি থেকে বের হন এবং জানান যে তিনি পরদিন সকালে ফিরবেন। তবে ওই রাতেই হঠাৎ কাজে ফাঁকি দিয়ে বাড়ি ফিরে স্ত্রীকে এক পুরুষের সঙ্গে দেখে ফেলেন। এরপর শুরু হয় তীব্র ঝগড়া, যার একপর্যায়ে মানাসা বাড়ি ছেড়ে চলে যান।
পরে মানাসা কয়েকবার ফিরে এসে শঙ্করের সঙ্গে ঝগড়া করেন ও উত্ত্যক্ত করেন বলে দাবি করেন অভিযুক্ত। হত্যাকাণ্ডের আগের রাতেও তিনি বাড়িতে এসে হট্টগোল করেন। এতে ক্ষুব্ধ হয়ে শঙ্কর তাকে শিরশ্ছেদ করে হত্যা করেন এবং কাটা মাথা নিয়ে সূর্যনগর থানায় হাজির হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঙ্গালুরু গ্রামীণের পুলিশ সুপার সি কে বাবা বলেন, দম্পতির মধ্যে ঝগড়ার একপর্যায়ে শঙ্কর তার স্ত্রীকে মারধরের পর শিরশ্ছেদ করে। পরে তিনি নিজেই থানায় এসে অপরাধ স্বীকার করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ