ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
প্রয়োজনে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি পরিচালনা করবেন ইশরাক
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর নগর ভবন অবরুদ্ধ করে রেখেছেন বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। আর এতে উৎসাহ ও সায় দিয়ে যাচ্ছেন সয়ং ইশরাক। এবার নগরভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, "প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।"
আজ শুক্রবার (০৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ইশরাক হোসেন বলেন, "নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এখানে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠেও থাকব।"
তিনি আরও বলেন, "নগরভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না। হ্যাঁ, আমিও বসতে পারতাম, যদি তাদের (উপদেষ্টা) সঙ্গে কোনো একটা কম্প্রোমাইজ করতাম। কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না।"
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, "তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"
উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প