ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুক-ইনস্টাগ্রামের গোপন নজরদিরর তথ্য ফাঁস!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি র্যাডবাউড ইউনিভার্সিটি ও আইএমডিইএ নেটওয়ার্কস এর গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
গবেষকদের দাবি, মেটা একটি নতুন ধরনের ট্র্যাকিং পদ্ধতি চালু করেছিল, যা ‘মেটা পিক্সেল’ নামে পরিচিত। এই পদ্ধতি এমনকি ব্যবহারকারী ইনকগনিটো মোড ব্যবহার করলেও কুকি ডিলিট করলেও বা লগ-আউট অবস্থায় থাকলেও তাদের তথ্য সংগ্রহ করতে সক্ষম ছিল। এটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইটে মেটা পিক্সেল স্ক্রিপ্ট এমবেড করা হয়েছিল। এটি ফোনে ইনস্টল থাকা মেটার অ্যাপগুলোর (যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম) সঙ্গে তথ্য বিনিময় করত। এর ফলে, ব্যবহারকারী যদি ওয়েব ব্রাউজারে লগ-ইন না থাকেন, তবুও তাদের ব্রাউজিং তথ্য অ্যাপের মাধ্যমে মেটার কাছে চলে যেত। অ্যাপে লগইন করলে এই তথ্য ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব হতো।
মূলত বিজ্ঞাপনদাতাদের জন্য এই তথ্য সংগ্রহ করা হতো, যাতে তারা জানতে পারে—তাদের বিজ্ঞাপন কতটা কার্যকর হয়েছে। গবেষণা বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মেটা এই ট্র্যাকিং চালু করে। উল্লেখ্য, এ ধরনের কৌশল ইয়ানডেক্স ২০১৭ সাল থেকে ব্যবহার করছে।
গবেষণা প্রতিবেদন প্রকাশের পর মেটা জানিয়েছে, তারা ২০২৫ সালের ৩ জুন থেকে ‘মেটা পিক্সেল’ স্ক্রিপ্ট বন্ধ করে দিয়েছে এবং অধিকাংশ কোড সরিয়ে ফেলেছে। তবে গবেষণা অনুযায়ী, ইয়ানডেক্সের ট্র্যাকিং স্ক্রিপ্ট এখনো সক্রিয় রয়েছে এবং এটি প্রায় ৩০ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে।
গবেষকদের মতে, এই ধরনের ট্র্যাকিং বিশেষভাবে কার্যকর হয় ক্রোম ও ক্রোম-ভিত্তিক ব্রাউজার ব্যবহারকারীদের ক্ষেত্রে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে গবেষকরা মেটা ও ইয়ানডেক্সের অ্যাপ সরিয়ে ফেলার পাশাপাশি ডকডকগো বা ব্রেভ-এর মতো গোপনীয়তাবান্ধব ব্রাউজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
গুগল এ বিষয়ে অবগত থাকলেও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট ফিচার পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গবেষণাটি ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)