ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ: ইসি
আসন্ন সংসদ নির্বাচনে গণমাধ্যম-সহ কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি চূড়ান্ত করেছে ইসি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানান, এআই ব্যবহার করে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে বিশেষ করে ডিসইনফরমেশন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও, অডিও কিংবা কনটেন্ট তৈরি করা হয় যার উদ্দেশ্য হয় কাউকে হেয় করা।
সানাউল্লাহ বলেন, ভয়েস ক্লোন করে বা কৃত্রিমভাবে ভিডিও তৈরি করে যেসব বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হয়, সেসব ঠেকাতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান রাখা হয়েছে। তবে এই বিধিমালা প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। কিন্তু এআই প্রযুক্তির ব্যবহার যেহেতু বহুমুখী এবং বহিরাগতরাও এটি ব্যবহার করতে পারে, তাই তা মোকাবেলায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে করণীয় নির্ধারণে কাজ করছে।
ড্রোন ও কোয়ার্ডকপ্টার ব্যবহারের বিষয়েও কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। কমিশনার বলেন, কোনো প্রার্থী, তার এজেন্ট এমনকি গণমাধ্যমের পক্ষ থেকেও ড্রোন বা কোয়ার্ডকপ্টার ব্যবহার নিষিদ্ধ থাকবে। কারণ, কারা প্রকৃত গণমাধ্যম, তা যাচাই করা জটিল।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও ভাবনা চলছে, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!