ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘নির্বাচনের আগেই দুর্নীতি দূর করব’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অঙ্গীকার করে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই দেশে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং অর্থনৈতিক অগ্রগতির পূর্বশর্ত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত এক বছরে আমরা নানা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটের দমন, এবং উৎপাদনমুখী খাতে স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি চাইলেই পরিবর্তন সম্ভব।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থায় সিন্ডিকেটের প্রভাব প্রায় নির্মূল হয়েছে। একসময় যেসব অদৃশ্য শক্তি বাজারকে অস্থির করত, তাদের নিয়ন্ত্রণ করেছি। এর ফলে পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে এবং জনগণ উপকৃত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আগামী নির্বাচনের আগে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। এর জন্য কয়েকটি খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তরুণরা চাকরি না পেয়ে হতাশ না হয়।
জ্বালানি খাতের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় আমরা ইতোমধ্যে মধ্যবর্তী ধাপ অতিক্রম করেছি। দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি