ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সংহতি ও ঐক্যের শিক্ষা দিল হজের খুতবায়
হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেছেন, মুসলমানদের পরস্পরের মধ্যে সংহতি ও ঐক্য বজায় রাখা উচিত। মসজিদে নামিরায় হজের খুতবা প্রদানকালে এ কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ইমাম শায়খ বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য সব চেয়ে বড় শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।
শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহ ইসলামকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে মনোনীত করেছেন। তিনি বলেন, যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তবে আল্লাহ তোমাকে তাঁর বন্ধু বানিয়ে নেবেন।
তিনি আরও বলেন, সৎকর্ম পাপ মোচনের উপায়। তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর ইবাদত এমনভাবে করো, যেন তুমি তাঁকে দেখছো।
মসজিদুল হারামের সাবেক ইমাম আরও বলেন, ইসলামের তিনটি স্তর রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ স্তর হলো ‘ইহসান’। পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, বিনয়ী আচরণ, প্রতিশ্রুতি রক্ষা এবং লজ্জাশীলতা—সবই ইসলামের গুরুত্বপূর্ণ দিক। তিনি হায়াকে ঈমানের একটি শাখা হিসেবে উল্লেখ করেন।
শায়খ সালেহ বিন আবদুল্লাহ হাজিদের উদ্দেশ্যে বলেন, হজের সময়ে বেশি করে আল্লাহর জিকির, দোয়া ও ইবাদত করা উচিত। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর মন্দ কাজে বাধা দাও।
আজ বৃহস্পতিবার (৮ জিলহজ, ৫ জুন) হজের গুরুত্বপূর্ণ ফরজ ‘আরাফায় অবস্থান’ পালনের জন্য ভোর থেকে হাজার হাজার হাজি আরাফার ময়দানে সমবেত হচ্ছেন। ফজরের আগেই অনেকে জাবালে রহমত ও তার আশপাশের এলাকায় জড়ো হন। এটাই সেই স্থান, যেখানে প্রিয় নবী (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
সৌদি কর্তৃপক্ষ হাজিদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রচণ্ড রোদে বাইরে না থাকার পরামর্শ দিয়েছে।
সূর্যাস্তের পর হাজিরা আরাফা ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। মিনার ও আরাফার মাঝামাঝি এই স্থানে তারা রাত কাটাবেন এবং শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে