ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা
আর মাত্র দুইদিন পরেই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারো জমে উঠেছে কোরবানির পশুর হাট। সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু কেনার জন্য হাটে ছুটছেন ক্রেতারা। দরদাম করে পছন্দের গরু কিনে হাসি মুখে ঘরে ফিরছেন অনেকেই। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা এবারের কোরবানির পশুর দাম নিয়েও সন্তুষ্ট ।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার এখন পর্যন্ত গরুর দাম গত বছরের তুলনায় কম আছে। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। ক্রেতারাও জানিয়েছেন গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে।
হাটে গরু ছাড়াও বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও উট ও দুম্বারও দেখা যাচ্ছে। তবে বড় গরুর ব্যবসায় এ বছর অনেক ভাটা পড়েছে। অন্যান্য বছরের তুলনায় বড় গরুর চাহিদা অনেক কমে যাওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত।
ব্যবসায়ী ও খামারিরা জানিয়েছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। বড় গরু দর কষাকষি করলেও বিক্রি কম হওয়ায় বেশিরভাগ বড় গরু ফেরত নিতে হচ্ছে।
রাজধানীর ২১টি স্থানে এবার পশুর হাট বসেছে। এর মধ্যে মেরুল বাড্ডায় বসা অস্থায়ী হাটে সকাল ১০টার আগেই গরু কেনার জন্য ভিড় জমতে শুরু করেছে। আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট না হওয়ায় রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের বাসিন্দারা মেরুল বাড্ডার হাটেই পশু কেনাকাটায় আসছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে এখনও পশু আসছে হাটে। শেষ দুই দিনে বিক্রি আরও বাড়বে বলে ব্যবসায়ীরা আশাবাদী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত