ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা
ঈদ সামনে রেখে নাড়ির টানে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণেও।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৪৫টি যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ৪টি যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। যান চলাচল নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে ২টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত পুরো অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটর করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত