ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়কে একাধিক দুর্ঘটনা এবং কিছু যানবাহনের বিকলের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটারজুড়ে থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ জুন) মধ্যরাত থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। চালক ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, রাতের শুরু থেকেই উত্তরবঙ্গগামী লেনে পাকুল্যা থেকে শুরু করে টাঙ্গাইল পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
ফলে শত শত যানবাহন রাস্তায় আটকা পড়ে। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এমনকি কোরবানির পশুবাহী শতাধিক ট্রাকও যানজটে আটকা পড়ে যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সৃষ্ট যানজট টোল প্লাজা থেকেই শুরু হয়েছে। তবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বর্তমানে ধীরে ধীরে মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি