ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে রাজা চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে তিনি আগামী সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সম্ভাব্য তারিখ অনুযায়ী, মঙ্গলবার অথবা বুধবার বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। এরপর বৃহস্পতিবার সেন্ট জেমস প্রাসাদে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করবেন রাজা।
এই অ্যাওয়ার্ড দেওয়া হয় কোনো ব্যক্তির জীবনব্যাপী অবদান, রাজপরিবারের দর্শন ও ‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর প্রতি অব্যাহত সমর্থনের স্বীকৃতিস্বরূপ। ২০২৪ সালে এই সম্মান পেয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক হতে পারে বুধবার বা বৃহস্পতিবার। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকগুলো শিগগিরই চূড়ান্ত হবে।
এই সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, ব্রিটিশ বিনিয়োগ ও বাণিজ্য জোরদার করা, রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাজ্যের সমর্থন পাওয়ার বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া চাথাম হাউসসহ যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন মুহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি।
সরকারপ্রধান হিসেবে এটি হবে তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। তিনি আগামী ১৩ জুন দেশে ফিরবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট