ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারত-ফ্রান্স সম্পর্কে চিড় ধরালো রাফাল ইস্যু
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ভারত ও ফ্রান্সের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ফ্রান্সে তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ভারতের মধ্যে একসময় ব্যাপক গর্ব থাকলেও সাম্প্রতিক ঘটনার পর এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভ্যন্তরীণভাবে যেমন আলোচনা চলছে তেমনি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরাও রাফালের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করছেন।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে— যার মধ্যে তিনটি রাফাল, একটি করে এসইউ-৩০ এমকেআই, মিগ-২৯ ও মিরাজ-২০০০ রয়েছে। পাকিস্তান জানায়, এই অভিযানে তারা নিজেদের তৈরি জেএফ-১৭ এবং চীনের জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করেছে।
রাফালের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডাসাল্ট অ্যাভিয়েশন পাকিস্তানের দাবি ও রাফালের সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করছে রাফালের প্রযুক্তিগত ঘাটতি নয় বরং অপারেশনাল ত্রুটি বা পাইলটের ভুলই এই ভূপাতনের কারণ হতে পারে।
ফ্রান্সের উদ্বেগ আরও বেড়েছে কারণ ভারত এখনও ভূপাতিত রাফালগুলো তদন্তের জন্য ডাসাল্টের বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ অ্যাক্সেস দেয়নি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার জায়গায় চাপ তৈরি হয়েছে।
ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এক সাক্ষাৎকারে বিমান হারানোর কথা স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তিনি বলেন, "আমরা কতটি বিমান হারিয়েছি সেটা নয় বরং কেন হারিয়েছি সেটাই আসল প্রশ্ন।"
এই ঘটনার অভিঘাত শুধু ভারত ও ফ্রান্সেই সীমাবদ্ধ নেই। ইন্দোনেশিয়া ইতোমধ্যেই ডাসাল্টের সঙ্গে সই করা যুদ্ধবিমান ক্রয় চুক্তি নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশও তাদের প্রতিরক্ষা কৌশল ও সামরিক সরঞ্জাম ক্রয়ের নীতি পুনর্বিবেচনা করছে।
ডাসাল্টের ওপর এই বিতর্কের প্রভাব পড়ে তাদের শেয়ার বাজারেও যেখানে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
তথ্য : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত