ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নগর ভবনে আবারো তালা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। এতে নগর ভবনের প্রধান ফটক-সহ সব প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়ায় সাময়িকভাবে সকল ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
রোববার (১ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে তার সমর্থকরা নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা ভবনের নিচতলায় অবস্থান নেন এবং স্লোগান দিতে শুরু করেন—ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে ইত্যাদি।
অবরোধের কারণে জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়নসহ ডিএসসিসির সব নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান থাকায় গত দুই দিন কর্মসূচি স্থগিত ছিল। তবে আমাদের আন্দোলন চলমান। যতদিন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করে আসছেন তার সমর্থকরা। গত সপ্তাহে তারা যমুনা ফিউচার পার্কের সামনেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে, গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। পরবর্তীতে, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করে। তবে এখনো পর্যন্ত সেই গেজেট বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬