ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবার পাবে ৩০ লাখ টাকা’
ডুয়া ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারকে চলতি মাসে ৩০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এই ছাত্রনেতা।
তিনি বলেছেন, ‘শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ মাসেই শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া, প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়।’
শহীদ পরিবারের সদস্যদের সাথে ফাউন্ডেশনের কেউ খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে সারজিস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে চেষ্টা চলছে।’
সারজিস আলম আরও বলেন, ‘শহীদ পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। অনেক পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে।’
তিনি জানান, সরকারি হিসাব অনুযায়ী এ আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। এ ছাড়া আন্দোলনে আহত হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। তবে সহযোগিতা পেয়েছেন মাত্র ১ হাজার ৬০১ জন। সরকার থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান ব্যাংক হিসাব তুলে সারজিস বলেন, ‘ব্যাংকে জমা ছিল ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা। তা থেকে এখন পর্যন্ত সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা। বর্তমানে অ্যাকাউন্টে জমা আছে ৬১ কোটি টাকা।’
উক্ত সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)