ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “এই সরকার যদি নির্বাচন দিতে না চায় তবে তার দায়-দায়িত্বও সরকারকেই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে। তা না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না—এই নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।”
তিনি বলেন, বিএনপি কখনোই জুন মাসে নির্বাচনের কথা বলেনি। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ‘ডিসেম্বর’ কথাটা আমরাই বলিনি, ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) নিজেও বলেছেন।
টোকিওতে অবস্থানরত প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দুঃখ লাগে—দেশে না থেকে দেশের বিরুদ্ধে বিদেশে বসে বদনাম করছেন। এতটুকু লজ্জাও লাগলো না। একটি দল নির্বাচন চায় বলে বলছেন, অথচ আমরা বলি, একটি ব্যক্তি নির্বাচন চায় না—আর সে ব্যক্তি হচ্ছেন ড. ইউনূস।
সরকারের ‘সংস্কার’ প্রক্রিয়া বিষয়ে বিএনপির এ প্রভাবশালী নেতা বলেন, সরকার এখন সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে, যেখানে তারা আজ নির্বাচনই চায় না। তারা সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে থেকেই সংস্কার করেছেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে থেকে উন্নয়ন এনেছেন। বিদেশ থেকে সংস্কার আনেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে