ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইইউ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (২৮ মে) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে গত সপ্তাহে ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীরা একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছান। এরপর বুধবার তা কার্যকর করা হয়।
তবে, ইউরোপীয় কাউন্সিল পরিষ্কার জানিয়েছে— সাবেক প্রেসিডেন্ট আসাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে, চলতি বছরের মার্চে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় জড়িতদের বিরুদ্ধেও নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে।
ইইউ আরও জানায়, সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় কমিশন। দেশটিতে যদি মানবাধিকার লঙ্ঘন বা নতুন করে অস্থিরতা তৈরি হয়, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
এছাড়া, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের