ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশ্বের বর্তমান জনসংখ্যা ৮০৯ কোটি
ডুয়া ডেস্ক: ২০২৪ সাল শেষে বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে। সদ্য বিদায়ী বছরে বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে।
মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি। এরপরই রয়েছে চীনের অবস্থান।
এছাড়াও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। ওই বছর বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)