ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সফল গণভোট ও নির্বাচনে ইসির কৃতজ্ঞতা ও দোয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে কমিশন আগামীকাল শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ায় শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কমিশন। এ তালিকায় রয়েছে রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটার এবং সর্বস্তরের জনগণ।
বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনা করে ইসি জানিয়েছে, শুক্রবার বাদজুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন দেশের জন্য মঙ্গল কামনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনার কার্যক্রম। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারাদেশে ভোটগ্রহণ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত