ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফল: বিপুল ব্যবধানে এগিয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত এই আসনের ১২টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী শীর্ষে অবস্থান করছেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ ১২টি কেন্দ্রের ফলাফল একীভূত করে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১২টি কেন্দ্রে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট। প্রথম ১২ কেন্দ্রের হিসেবে তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট গণনা শেষে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসার সাথে সাথেই তা বেসরকারিভাবে ঘোষণা করা হচ্ছে। পুরো আসনের চূড়ান্ত চিত্র পেতে আরও কিছুক্ষণ সময় লাগবে।
তারেক রহমানের পৈতৃক এলাকা হওয়ায় বগুড়া-৬ আসনটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রাথমিক এই ফলাফল পাওয়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও আনন্দ আমেজ লক্ষ্য করা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে