ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে ভোট গণনার শুরুতে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। এই আসনের প্রথম ৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে ভোটের ব্যবধান খুবই সামান্য।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত ও এনসিপি’র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট। ৬টি কেন্দ্রের হিসেবে মির্জা আব্বাস মাত্র ২৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে চলছে গণনা।
এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের হার ২০০৮ সালের পর সর্বোচ্চ। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ মোট ৫১টি দল এবারের নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছে। ২ হাজার ২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে এখন প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল সংকলনের কাজ চলছে। ঢাকা-৮ আসনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসা শুরু হলে চূড়ান্ত চিত্র আরও পরিষ্কার হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)