ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আয়োজনের লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ মে) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।
সূত্র জানায়, আসন্ন ৪৮তম বিসিএস হবে একটি বিশেষ বিসিএস। এই উদ্দেশ্যেই সংশোধন আনা হয়েছে সংশ্লিষ্ট বিধিমালায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক পদে ৩ হাজার ৩০ জন নিয়োগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। বিধিমালার সংশোধন এই নিয়োগ প্রক্রিয়াকে বাস্তবায়নের পথ সুগম করেছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে ১,০৪৭ জন প্রভাষক নিয়োগ পেয়েছিলেন। এরপর শিক্ষা ক্যাডারে সাধারণ বিসিএসের মাধ্যমে নিয়োগ দিলেও আলাদাভাবে আর কোনো বিশেষ বিসিএস নেওয়া হয়নি। তবে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল