ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ৩ দেশ
ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটি ৬ জুন ঈদুল আজহা উদযাপন করবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা।
২৮ মে বুধবার জিলহজ মাসের প্রথম দিন এবং ৬ জুন (শুক্রবার) ঈদুল আযহা পালিত হবে বলে ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার সরকার।
এদিকে ব্রুনাইয়ের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ২৭ মে আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ২৮ মে (বুধবার) ধরা হবে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী, ২৯ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হবে জিলহজ মাস। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন (শনিবার)।
মালয়েশিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ২৮ মে হবে জিলকদর শেষ দিন, ২৯ মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী, ঈদুল আজহা পড়বে ৭ জুন।
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এটি উদযাপিত হয়। এ দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের অনন্য দৃষ্টান্ত। তিনি আল্লাহর আদেশে তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।
এই উপলক্ষে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন এবং ত্যাগ, কৃতজ্ঞতা ও সাম্যের মহান শিক্ষা ধারণ করেন। বিশ্বের মুসলিম সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়