ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ম্যুরাল, জানেন না কেউ!
ডুয়া নিউজ: টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতে ভেকু দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্মিত এই ম্যুরালগুলো ভাঙা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একটি ভেকু উদ্যানের ভেতরে প্রবেশ করে এবং মুক্তমঞ্চের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অন্যান্য নেতৃবৃন্দের ম্যুরাল ভাঙার সময় তারা সেখানে উপস্থিত ছিল।
ভেঙে ফেলা নেতাদের মধ্যে রয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান এবং মুহাম্মদ মনসুর আলী।
এই ঘটনার পর টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ সংবাদ মাধ্যমকে জানান, তিনি এখনও ম্যুরাল ভাঙার বিষয়ে নিশ্চিত নন এবং ঘটনাস্থল পরিদর্শন করেননি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ম্যুরালের বিষয়টি পৌরসভার দায়িত্বাধীন, তবে তিনি নিশ্চিত নন।
টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. শিহাব রায়হান জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন না এবং বলেন, ম্যুরালটি পৌরসভা থেকে ভাঙা হয়নি বরং এটি জেলা পরিষদের দ্বারা নির্মিত হয়েছিল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)