ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আনচেলত্তির প্রথম ব্রাজিল দল ঘোষণা, স্কোয়াডে চমক
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন তিনি। তার অধীনে প্রথম স্কোয়াড কেমন হবে— তা নিয়ে ফুটবল দুনিয়ায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের তালিকা থেকে প্রায় অর্ধেক খেলোয়াড়ের নাম সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। এই ফাঁস হওয়া দলে রয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সুজা। ডিফেন্সে আছেন ফ্লামেঙ্গোর দানিলো, ওয়েসলি, লিও ওর্তিজ এবং অ্যালেক্স সান্দ্রো। এছাড়া আছেন ক্রুজেইরোর ফাব্রিসিও ব্রুনো, বোটাফোগোর অ্যালেক্স টেলেস, ফিওরেন্টিনার ডোডো, মোনাকোর ভান্ডারসন ও কাইও হেনরিকে এবং লিলের অ্যালেক্সস্যান্ড্রো।
মিডফিল্ডে থাকছেন ফ্লামেঙ্গোর গার্সন, সাও পাওলোর অস্কার, ইন্টারনাসিওনালের অ্যালান প্যাট্রিক, স্ট্রাসবার্গের আন্দ্রে সান্তোস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ক্যাসেমিরো।
ফরোয়ার্ড লাইনেও রয়েছে আলোচনার সৃষ্টি করা বেশ কিছু নাম। এই তালিকায় দেখা যাচ্ছে নেইমারকে, যিনি বর্তমানে খেলছেন নিজের পুরোনো ক্লাব সান্তোসে। তার সঙ্গে রয়েছেন বোটাফোগোর ইগর জেসুস, ফেইনুর্ডের ইগর পাইক্সাও, ব্রাইটনের জোয়াও পেদ্রো, বোর্নমাউথের ইভানিলসন, বেটিসের অ্যান্টনি, উলভারহ্যাম্পটনের ম্যাথিউস কুনহা এবং টটেনহ্যামের রিচার্লিসন।
ফাঁস হওয়া তালিকার বাইরেও কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন, ম্যানচেস্টার সিটির এডারসন, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনহা। তবে ইনজুরির কারণে তরুণ দুই প্রতিভা এন্দ্রিক ও রদ্রিগো এই স্কোয়াডে থাকছেন না।
আনচেলত্তির অধীনে ব্রাজিলের এই প্রথম দল কেমন হবে, তা নিয়ে এখন সবার দৃষ্টি দেশটির ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)