ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জর্ডানে পাকিস্তানের কাছে ভারতের হার
ডুয়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল এশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সেই প্রতিযোগিতার ফাইনালে ভারতের রিচা শর্মাকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছেন পাকিস্তানের বানু কৌসার। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরুষদের ডুয়ো ক্যাটাগরিতে পাকিস্তানের মুহাম্মদ আলী রশিদ ও মুহাম্মদ ইউসুফ আলী দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। নারীদের ৪৮ কেজি কন্টাক্ট বিভাগে সেরা হয়ে স্বর্ণ জেতেন বানু কৌসার।
টুর্নামেন্টের এমন সাফল্যের পর পাকিস্তান জু-জিৎসু ফেডারেশনের চেয়ারম্যান খালিল আহমেদ খান বলেন, “এগুলো শুধু পদক নয়, বরং প্রমাণ যে পাকিস্তানি অ্যাথলেটরা বিশ্বমানের। কোচ, খেলোয়াড় এবং সমর্থনকারী সবার অক্লান্ত পরিশ্রমের ফল এটি।”
তিন দিনব্যাপী এশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন এশিয়ার শীর্ষ জু-জিৎসু অ্যাথলেটরা। আজ সোমবার (২৬ মে) প্রতিযোগিতার শেষ দিন। শেষ দিনে আরও কয়েকটি পদক জয়ের লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ নেবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)