ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রিশাদদের লাহোর কতো টাকা পেল দেখুন হিসাব
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে লাহোর কালান্দার্স। ফাইনালে তারা হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। এই জয়ী দলের সদস্য ছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। যদিও স্কোয়াডে থাকলেও ফাইনালে মাঠে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের।
শিরোপা জয়ের পুরস্কার হিসেবে লাহোর পাচ্ছে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকারও বেশি। আর রানার্স-আপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলও পাচ্ছে বড় অঙ্কের পুরস্কার—২ লাখ মার্কিন ডলার বা প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।
ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত লাহোর ৬ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে। এবারের আসরে সবচেয়ে বড় পারফরমারদের মধ্যে ছিলেন কোয়েটার মিডল অর্ডার ব্যাটার হাসান নওয়াজ, যিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার সাহেবজাদা ফারহান।
লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি পেয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারির স্বীকৃতি এবং ফজল মাহমুদ ক্যাপ। আর ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লাহোরের কুশল পেরেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)