ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঈদে বিকাশের ৭৫০০ টাকা বোনাস দেওয়ার খবর সত্য?
আসন্ন ঈদুল আজহা জুন মাসের প্রথম সপ্তাহে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবির ব্যাপক প্রচার দেখা যাচ্ছে। এতে বলা হচ্ছে—"বিকাশ দিচ্ছে সকল গ্রাহককে ৭৫০০ টাকা ঈদ বোনাস!" এই দাবির সঙ্গে একটি ওয়েবসাইট লিংকও দেওয়া হচ্ছে। এতে প্রবেশ করলেই দেখা যায় বিকাশের লোগোসহ "ঈদ উল আজহা বোনাস ৭,৫০০ টাকা" শিরোনামে একটি অফার প্রদর্শিত হচ্ছে।
সেখানে বলা হচ্ছে, যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সবাই এই বোনাস পাবেন এবং তা পেতে একটি ফর্ম পূরণ করে 'বোনাস উত্তোলন করুন' বাটনে ক্লিক করতে বলা হয়। ফর্মটিতে নাম, জেলা, পেশা এবং কত বছর ধরে বিকাশ ব্যবহার করছেন ইত্যাদি ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফর্মটি পূরণের পর ব্যবহারকারীকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হয় যেখানে বিকাশ নম্বর ও পিন চাওয়া হয়। এ পর্যায়ে ভুয়া ওয়েবসাইটটি আসল বিকাশ পেমেন্ট ইন্টারফেসের মতো দেখতে হলেও এখানে আসল বিকাশের বদলে ‘Maima Fashion-RM1008131’ নামে একটি সন্দেহজনক নাম দেখা যায় এবং পুরো কার্যক্রমটি বাস্তবে অর্থ চুরির একটি ছক বলেই প্রতীয়মান হয়।
পরবর্তীতে যখন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র যেমন বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং গণমাধ্যমে অনুসন্ধান চালানো হয়। তখন কোথাও এই ধরনের কোনো অফারের সত্যতা পাওয়া যায়নি। বিকাশ কর্তৃপক্ষও এ ধরনের কোনো বোনাস অফারের ঘোষণা দেয়নি।
সুতরাং, ঈদুল আজহা উপলক্ষে বিকাশ ৭৫০০ টাকা বোনাস দিচ্ছে—এই দাবিটি পুরোপুরি মিথ্যা ও প্রতারণামূলক। ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন গুজব ছড়ানো হচ্ছে। ব্যবহারকারীদের এ ধরনের প্রতারণামূলক লিংক থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত