ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শেয়ার কারসাজি: হিরুসহ পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে কারসাজির দায়ে বিতর্কিত বিনিয়োগকারী সমবায় অধিদপ্তরের সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকার বেশি জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কারসাজি করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিএসইসি এ জরিমানা আরোপ করেছে বলে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে দেখা যায়, আবুল খায়েরের পরিবারের মধ্যে তার বাবা, স্ত্রী এবং আরও কয়েকজন আত্মীয় রয়েছেন। এছাড়া তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ডিআইটি কোঅপারেটিভ লিমিটেডকেও জরিমানা করা হয়েছে।
জরিমানা করা কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ার কারসাজির জন্য সর্বোচ্চ ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জন্য ৫০ কোটি ৮৪ লাখ টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের জন্য ছয় কোটি ৮৪ লাখ টাকা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের জন্য ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও শেয়ারবাজারে কারসাজির দায়ে আবুল খায়ের, তার পরিবার এবং সহযোগীদের একাধিকবার জরিমানা করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ