ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘কালাকানুন’-এর বিরুদ্ধে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
ডুয়া ডেস্ক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ হিসেবে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
সরেজমিনে দেখা গেছে, শতাধিক কর্মকর্তা-কর্মচারী তাদের কর্মস্থল ত্যাগ করে মিছিলে অংশ নেন। মিছিলের সময় তারা ‘অবৈধ কালো আইন মানব না’ জাতীয় স্লোগান দিতে থাকে। সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল চলে।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া অনুমোদন পেয়েছে।
কর্মচারীদের অভিযোগ, প্রায় দেড়শ বছর পুরনো বিশেষ বিধানে কিছু ‘নিবর্তনমূলক ধারা’ যুক্ত করে এই অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে, যা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহজ করবে এবং চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ দেবে। তারা অধ্যাদেশটি সংবিধানের বিরোধী দাবি করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী