ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার আমলের নির্বাচন বাতিলসহ আরও যা চেয়েছে এনসিপি
ডুয়া ডেস্ক: শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি বলে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল। ভোটের অধিকার হরণ করেছিল। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।
আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, "গণঅভ্যুত্থানে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে দায়িত্ব সম্পূর্ণ করেই তিনি যেন সিদ্ধান্ত নেন যেকোনো বিষয়ে। নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।"
নাহিদ ইসলাম বলেন, "জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এখনো সব শহীদ পরিবার সঞ্চয়পত্র পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সে ভাতার কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে যেন সব প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল। ভোটের অধিকার হরণ করেছিল। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।"
এনসিপির এই নেতা বলেন, "শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়।"
তবে এনসিপির পক্ষ থেকে তিনটি বিষয়ে বেশি ফোকাস করা হয়েছে বলে জানান তিনি। সেগুলো হলো- বিচার, সংস্কার এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী