ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দুর্বল ছয় ব্যাংকের এলসিতে শতভাগ মার্জিন রাখার বিধান প্রত্যাহার
ডুয়া নিউজ: এস আলম গ্রুপের দখলে থাকা দুর্বল ছয়টি ব্যাংকের এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন নেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নিয়ে এলসি বা বিনিয়োগপত্র খুলতে পারবে। একই সঙ্গে আসন্ন রোজা উপলক্ষ্যে ১১ ধরনের নিত্যপণ্য আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিন নিয়ে এলসি খুলতে পারবে।
তবে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আগের সার্কুলার অনুযায়ী অন্য ব্যাংকের মতো ১৪ ধরনের বিলাসী পণ্য আমদানিতে শতভাগ মার্জিন নিয়ে এলসি খুলতে হবে।
মার্জিনের শর্ত প্রত্যাহার প্রসংগে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওইসব ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আরোপিত এলসি মার্জিন নেওয়ার বিষয়ে আরোপিত বিধি নিষেধ প্রত্যাহার করা হলো।
যে ছয়টি ব্যাংকে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল সেগুলোর সবকটিই ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ দখল করে লুটপাট করা করেছে। ফলে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। তারল্য সংকট প্রকট আকার ধারন করেছে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ছয়টি বাণিজ্যিক ব্যাংকে টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা তারল্যের জোগান দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতেও ওই ব্যাংকগুলোকে অন্য শক্তিশালী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তারল্যের জোগান দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ