ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ৫৯৭ অভিবাসী আটক
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে একাধিক সংস্থা অংশ নেয়।
শুক্রবার (২৩ মে) সকালে এক বিবৃতিতে অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানে ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন। এতে বিভিন্ন দেশের ১,৫৯৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, ভিসার শর্ত লঙ্ঘন এবং জাল কাগজপত্র ব্যবহারের দায়ে ৫৯৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ডসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। আটক ব্যক্তিদের তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
একই সময়ে পেটালিং জায়া সিটি কাউন্সিলের এনফোর্সমেন্ট বিভাগ এলাকাটিতে একটি সমন্বিত অভিযান পরিচালনা করে। এখানে তারা অবৈধভাবে পরিচালিত ব্যবসা, অননুমোদিত স্থানে বিদেশি কর্মী নিয়োগ, আবাসিক ভবনকে ব্যবসা বা ডরমিটরি হিসেবে ব্যবহারের মতো নিয়ম লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে।
পেটালিং জায়ার মেয়র মোহাম্মদ জহরি সামিংগন জানান, এসব অভিযান স্থানীয় নিয়ম-কানুন অনুসারে পরিচালিত হয়েছে।
অভিযান শেষে জাফরি মালয়েশীয় নাগরিকদের সতর্ক করে বলেন, কেউ যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয় বা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন ও মানবপাচারবিরোধী আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির মালিকদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ