ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চাপে বাংলাদেশের অর্থনীতি : জাতিসংঘের সতর্কতা
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্কের কারণে অনেক উন্নয়নশীল দেশের জন্য বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এর ফলে বিশ্ব বাণিজ্যে বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বাংলাদেশ যে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছিল ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যদিও এই নতুন শুল্ক কার্যকরে ৯০ দিনের একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবুও দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব নাও হতে পারে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড প্রকাশিত ‘Sparing the Vulnerable: The Cost of New Tariff Burdens’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র ০.৩ শতাংশের জন্য দায়ী হলেও তাদের উপর আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে রপ্তানিকৃত পণ্যের খরচ বাড়ছে। বিশেষ করে পোশাকশিল্প এবং কৃষি খাতের পণ্যের ক্ষেত্রে এই ব্যয়বৃদ্ধি মার্কিন বাজারে প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়াবে।
এতে বাংলাদেশের অর্থনীতি এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত