ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৩ মে) ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।
বিশ্বখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, নতুন এই নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘনের শামিল। এতে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ঠেকাতে ও ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে পাঠাতে বাধ্য করে প্রশাসন শিক্ষা কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করছে।
মামলার নথিতে হার্ভার্ড দাবি করেছে, প্রথম সংশোধনী অনুযায়ী নিজেদের স্বাধীনতা বজায় রাখায় সরকারের রোষানলে পড়েছে তারা। নতুন এই নিষেধাজ্ঞাকে সেই প্রতিশোধের ধারাবাহিকতা হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি।
ট্রাম্প প্রশাসনের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এ নিষেধাজ্ঞা জারি করেন। এর বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছে হার্ভার্ড।
বিশ্ববিদ্যালয়টি বলছে, এই পদক্ষেপ তাদের শিক্ষা কার্যক্রমকে গুরুতরভাবে ব্যাহত করছে এবং দ্রুত আইনি সহায়তা না পেলে আরও বড় ক্ষতির মুখে পড়বে তারা।
এছাড়া, হার্ভার্ডের শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত নথি ও সমতা ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম বাতিলের দাবিও করেছে সরকার, যা প্রত্যাখ্যান করে আসছে প্রতিষ্ঠানটি। নিষেধাজ্ঞাকে সেই চাপেরই অংশ হিসেবে ব্যাখ্যা করছে হার্ভার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল