ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন
সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ২০০টাকা এবং সর্বনিম্ন ৫০টাকা।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন করপোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ 'পরীক্ষা ফি' শর্তসাপেক্ষে নিম্নরূপভাবে নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো-
এখন থেকে নবম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদে ২০০ টাকা, ১০ গ্রেডে ২০০ টাকা, ১১ ও ১২ তম গ্রেডে ১৫০ টাকা, ১৩ থেকে ১৬ তম গ্রেডে ১০০ টাকা, ১৭ থেকে ২০ তম গ্রেডে ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য চাকরি নিয়োগ পরীক্ষায় ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে এ প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ বিভাগের ২০২৩ সালের ১৭ আগস্ট জারি করা ০৭,০০,০০০০,১৭২,৩৭,০০৩,১৪-২৩৫ (১) নং প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)