ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কমলালেবুর আড়ালে ১ কোটি ২৫ লাখ সি-গারেট
ডুয়া ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কমলালেবুর চালানে মিলল ১ কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট। গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার তল্লাশি করে কাস্টম হাউস এই সিগারেটগুলো জব্দ করে। জব্দকৃত ‘অস্কার’ ও ‘ল্যামার’ ব্র্যান্ডের এসব সিগারেট আমদানির মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম জানান, কমলালেবুর ঘোষণা দিয়ে আসা চালানে কনটেইনার খুলে দেখা যায় ভেতরে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। কমলালেবু আমদানিতে যেখানে শুল্কহার ৯০ শতাংশ, সেখানে সিগারেট আমদানিতে এই হার ৩২০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত। অতিরিক্ত কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই আমদানিকারক প্রতিষ্ঠান জাল নথিপত্র ব্যবহার করেছে।
চালানটি আমদানি করে ঢাকার আহসান করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। আর তাদের পক্ষে সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল দিবা ট্রেডিং লিমিটেড।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু