ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেট নিয়ে ফারিয়ার স্ট্যাটাস; এখন সে সুখী
ডুয়া ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে কিছুটা বিরতি নিলেও সোশ্যাল মিডিয়ায় এখনো দারুণ সক্রিয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে সেখানে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। আজ বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।
পোস্টে শবনম ফারিয়া লেখেন, “দেখলেন? বিশ্বাস তো করেন নাই তখন, আমি আসলেই খেলা দেখা ছেড়ে দিসি! বাংলাদেশ টিমের এমন ‘দুর্দান্ত’ পারফরম্যান্সের পরও আমি এবার ক্রিকেট নিয়ে কোন স্ট্যাটাস দেই নাই! এখন আমি আগের চেয়ে অনেক সুখী!”
অভিনেত্রীর এই পোস্টে অনেকেই সহমত পোষণ করেছেন। তারাও খেলা দেখা ছেড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একজন লিখেছেন, ‘আমি অনেক আগেই খেলা দেখা ছেড়ে দিসি। বুকে ব্যাথা অনুভব করতাম।’
আরেকজন লিখেছেন, ‘আমিও বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করে দিছি আপু মনি।’ আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের খেলা দেখে আমি ডিপ্রেশনে চলে যাই। তাই বলা যায় খেলা দেখা ছেড়েই দিয়েছি।’
কিছু নেটিজেনকে আবার ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ বলে তিরস্কারও করতে দেখা যায় ক্রিকেট দলকে।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে পরাজয়ে আবারও লজ্জায় পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ২০০ এর বেশি রান করেও পরাজয় বরণ করে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হেরে সিরিজই হাতছাড়া করে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
চিত্রটা আরও বিব্রতকর হয়ে ওঠে। কারণ ঠিক এক বছর আগেও একই দিনে (২১ মে ২০২৪) যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ। এবার সেই হতাশাজনক ইতিহাস পুনরায় লেখা হলো আমিরাতের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)