ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সৌম্য ছিটকে যাওয়ায় দলে ফিরেছেন মিরাজ
ডুয়া ডেস্ক: আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার সুযোগ পাননি সৌম্য সরকার। এবার চোটের কারণে বাদ পড়লেন পাকিস্তান সফর থেকেও। তাঁর পরিবর্তে জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পিঠের চোটে ভুগছেন সৌম্য সরকার। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, সৌম্যর চিকিৎসা পর্যবেক্ষণে দেখা গেছে, সেরে উঠতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে পাকিস্তান সিরিজে খেলা তার পক্ষে সম্ভব নয়।
চোটের কারণে সৌম্যর ছিটকে যাওয়া মিরাজের জন্য সুযোগ হয়ে এসেছে। শুরুতে ঘোষিত ১৬ সদস্যের দলে না থাকায় বিসিবির নির্বাচকদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সৌম্যর জায়গায় মিরাজকে অন্তর্ভুক্ত করায় কিছুটা সমালোচনা থামতে পারে।
এদিকে, মিরাজ বর্তমানে রয়েছেন পাকিস্তানেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলে খেলছেন তিনি। সেখানে রয়েছেন আরও দুই বাংলাদেশি—সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। আজ রাতে লাহোর কালান্দার্স ও করাচি কিংসের এলিমিনেটর ম্যাচে এই তিনজনকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
অপরদিকে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে। পরের দুটি ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)