ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অতীতের ব্যর্থতা কাটিয়ে এগিয়ে যেতে হবে: শামসুজ্জামান দুদু
ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে শুধু হাত ধরে এগিয়ে যাবে, তাই নয়; অতীতের ব্যর্থতা কাটিয়ে উঠে দৃঢ় পদক্ষেপে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাবি অ্যালামনাই নিউজের ‘duaa-news.com নিউজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকে যে নিউজ পোর্টালটি উদ্বোধন করা হলো সেটা খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে শিক্ষা, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের পরিবারসহ সারা বিশ্বের খবর আমরা যাতে এই পোর্টাল নিয়ে আসা যায় সেই চেষ্টা আমরা করবো।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে রয়েছে নানা ত্যাগ, আবেগ, কান্নার স্মৃতি। সেজন্য আমাদের কিছু দায়িত্ব থেকেই যায়। সেই দায়িত্বে জায়গা থেকে আমরা নিউজ পোর্টালটি চালু করেছি। এটিকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মুখপত্র হিসাবে দাঁড় করানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ