ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী
ডুয়া ডেস্ক: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের বড় বড় নদীগুলোর ওপর দিয়ে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আজ বুধবার (২১ মে) তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই তথ্য দিয়ে সতর্কবার্তা দেন। তিনি বর্তমানে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট 'আবহাওয়া ডটকম'-এর প্রধান আবহাওয়াবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ লেখেন, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজ বুধবার (২১ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নৌযান চলাচল প্রচণ্ড রকমের ঝুঁকিপূর্ণ হবে।”
এই আবহাওয়াবিদ বলেন, “আজ রাত ৯টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার মধ্য রাতে যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে।”
এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “সবচেয়ে নিরাপদ হবে যদি আজ রাতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয় দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন