ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঢাবি আন্তঃহল জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাদী, রানার্সআপ আশিক
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল জুডো প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্রে সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলে প্রতিযোগিতা।
এতে ৭৩ কেজি ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী তানভীর আল হাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী। এবং একই ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে রৌপ্য পদক অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আশিক খান। সে বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে অধ্যয়নরত। এবং একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে ২১-২২ সেশনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী লতিফুর রহমান লিখন।
এছাড়াও ছাত্রদের গ্রুপে হল হিসেবে সর্বোচ্চ সংখ্যক মেডেল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী মুহাম্মদ মুহসিন হল ও রানার্সআপ হয়েছে মাস্টারদা সূর্যসেন হল।
বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের