ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প
ডুয়া ডেস্ক: পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২০ মে) স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পটি ঘটে। তবে এখন পর্যন্ত হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৫২.৭ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় "রিং অব ফায়ার" অঞ্চলে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছর নভেম্বরে দেশটিতে ৬.৬ মাত্রার এবং মার্চে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২১ জন নিহত হয়। এছাড়া, ২০১৮ সালের ভূমিকম্পে ২০০ জনের বেশি প্রাণহানি ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর