ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেনজেনভুক্ত দেশে ভিসা বাতিলে শীর্ষ দেশের কাতারে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: ২০২৪ সালে শেনজেনভুক্ত দেশগুলোতে ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার অনুযায়ী শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।
মঙ্গলবার (২০ মে) শেনজেন নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভিসা প্রত্যাখ্যানের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোস। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সর্বোচ্চ ভিসা প্রত্যাখ্যানের তালিকায় শীর্ষে রয়েছে কমোরোস। ওই বছর দেশটি থেকে ভিসার জন্য আবেদন করেছিলেন ২ হাজার ৮৫৩ জন, যার মধ্যে ১ হাজার ৭৫৪ জনের আবেদন বাতিল করা হয়—প্রত্যাখ্যানের হার ৬২.৮ শতাংশ।
একই বছরে বাংলাদেশ থেকে জমা দেওয়া হয় ৩৯ হাজার ৩৪৫টি ভিসা আবেদন। এর মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন নাকচ করা হয়, যা মোট আবেদন সংখ্যার ৫৪.৯০ শতাংশ।
এছাড়া পাকিস্তান থেকে ৭৮ হাজার ৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫ হাজার ১৩৯টি আবেদন প্রত্যাখ্যাত হয়—প্রত্যাখ্যানের হার দাঁড়ায় ৪৭.৫ শতাংশ।
সংস্থাটি জানিয়েছে, `এর আগের বছর, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে গত বছর আরও নেতিবাচক হয়েছে। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে আবেদনকারীর সংখ্যা বেশি ছিল।'
শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশিদের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে সুইডেন। পাকিস্তানিদের ক্ষেত্রে এই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়া, আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চভাবে বাতিল করেছে ফ্রান্স।
উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চল। এই অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে ভ্রমণের জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় না। একবার শেনজেন ভিসা পেলেই এই দেশগুলোতে অবাধে যাতায়াত করা যায়।
সূত্র: শেনজেন নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ