ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যেভাবে নিহত হন আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্র ও এ বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার ভোরে ইরানে হামলা চালানোর সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ওই সময়ই ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা পরিচালনা করে।
ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় শুধু খামেনিই নন, তার ঘনিষ্ঠ শীর্ষ সহযোগীরাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন বলে জানানো হয়েছে।
রয়টার্সকে ইরানি একটি সূত্র জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন খামেনি।
এদিকে শনিবার আয়াতুল্লাহ খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা। প্রকাশিত ছবিতে তার প্রাসাদ ধসে পড়া এবং চারপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ